,

ব্যবসায়ীদের সাথে ইসলামী ব্যাংকের মতবিনিময় সিলেট অঞ্চলে বিনিয়োগ প্রদানে ইসলামী ব্যাংক প্রস্তুত -জোন প্রধান শফিক

ব্যবসায়ীদের সাথে ইসলামী ব্যাংকের মতবিনিময় সিলেট অঞ্চলে বিনিয়োগ প্রদানে ইসলামী ব্যাংক প্রস্তুত -জোন প্রধান শফিককবির আহমদ,সিলেট থেকে : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ-এর সিলেট জোন প্রধান ইভিপি মোঃ শফিকুর রহমান বলেছেন, সিলেট অঞ্চলে বিনিয়োগ প্রদানে কোটি গ্রাহকের ব্যাংক ইসলামী ব্যাংক প্রস্তুত রয়েছে। তিনি বলেন, নতুন নতুন সম্ভাবনাময় ক্ষেত্র চিহ্নিত করে এ অঞ্চলের ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে হবে। তিনি সিলেট অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে সিলেটের বিশিষ্টজনদের নিয়ে এই ব্যাংক কাজ করতে আগ্রহী। গত শনিবার রাতে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে ইসলামী ব্যাংক সিলেট জোনের উদ্যোগে নৈশভোজ পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ইফতেখার আহমদ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী এম.এ. হক, লালদিঘীর পার শাখার ব্যবস্থাপক ও ভিপি ফরিদ আহমদ, আম্বরখানা শাখার ব্যবস্থাপক ও ভিপি শহিদ আহমদ, জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান প্রমুখ।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে