,

চট্রগ্রামের ২নং গেইটে সৌদিয়া বাসে পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

এম.সালাহ উদ্দিন, চট্রগ্রাম প্রতিনিধি : চট্রগ্রামের ২নং গেইটে শুক্রবার বিকাল ৬ টা ৩০মিনিটের সময় রাস্তা পার হওয়ায় সময় সৌদিয়া বাসের (চট্র মেট্রো-ব
০২-০১৮০) চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে রুজিনা (১১)। নিহত শিশুটি পিতাকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে গাড়িটি এসে চাপা দেয় এবং সাথে-সাথে চাকায় পিষ্ট হয়ে সে মারা যায় কথাগুলো বলেছিল কাঁদতে-কাঁদতে মূর্চ্ছা যাওয়া নিহতের পিতা প্রতিবন্ধি (অন্ধ) গিয়াস উদ্দিন। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা এন্টি করা হয়নি, ঘাতক বাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে কিন্তু বাস চালক ও বাসের হেল্পার পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহত রুজিনার বাড়ি বহদ্দারহাট সুন্নিয়া মাদ্রাসার পাসে এবং ৩ ভাই-বোনের মধ্যে ২য়। দরিদ্র প্রতিবন্ধি গিয়াস উদ্দিন মেয়েকে নিয়ে ভিক্কা করার জন্য বের হয়েছিলেন বলে জানা যায়। কিন্তু রুজানার মৃত্যু হওয়াতে দিশেহারা তার পিতা । সচেতন মানুষেরা সৌদিয়া বাস সার্ভিস কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন, নিহত রুজিনার পরিবারটির জন্য ! আর
সকলের একটাই দাবী অকালে যাতে একিও যেন তাজা প্রাণ ঝরে না যায় সেদিকে
বিশেষ নজর দিতে।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে