,

বেকারি বাজারের যাত্রা শুরু

বেকারি বাজারের যাত্রা শুরুসেরা স্বাদ ও সুসম্মত খাবারের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো বেকারি বাজার। রোববার রাজধানীর ৩৬ পুরানা পল্টনে  বেকারি বাজারের প্রথম ও প্রধান শাখা উদ্বোধন হয়েছে। বেকারি বাজারের অনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক এটর্নি জেনারেল হাসান আরিফ, বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব ও ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী।বেকারি বাজার নিজস্ব কারখানায় তৈরি প্লেন, ফ্রুট, ওভালটিন কেক, পেস্ট্রি, চিকেন রোল, চিকেন ও বীফ বার্গার, চিকেন পাফ, চিকেন ক্লাব স্যান্ডুইচ, বিফ পিজা, সুকনা মিষ্টি, ভেজিটেবল রোল ছাড়াও হরেক রকমের মিষ্টি ছাড়াও প্রায় ৫০ ধরনের খবার সরবরাহ করছে। শিশুদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে স্পেশাল স্টার ও ফিশ বিস্কিট।বেকারি বাজারের পরিচালক শাহেন শাহ্‌জানান, স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবারের মাধ্যমে আমরা ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা পাবো বলে আশাকরি। শিগগিরই পল্টন এবং শান্তিনগরে বেকারি বাজারের আরও দুটি শাখা যাত্রা শুরু করবে।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে