,

ভারতে টাকার দাম পড়ায় তীব্র মন্দা শেয়ার বাজারে

ভারতে টাকার দাম পড়ায় তীব্র মন্দা শেয়ার বাজারেদীপক রায়, ভারত প্রতিনিধি : তাহলে কি দুনিয়ার নানা রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার ধাক্কা এসে লাগল ভারতেও? ভারতে ডলারের তুলনায় টাকার দাম তলানিতে চলে এসেছে। ভারতে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে মাত্র ৫৪.৪৬ টাকা। ফলে শেয়ার সূচকও নেমে এসেছে ১৬ হাজারের নীচে।শেয়ারের লগ্নিকারীরা তুলে নিয়েছেন সাতাত্তর হাজার কোটি টাকা। ফলে ষাট ভাগ শেয়ারের দাম পড়ে গিয়েছে। চিন্তায় পড়েছে সরকার, তাহলে কি ১৯৯১ সালের মতো সঙ্কট তৈরি হতে যাচ্ছে ভারতে? যদিও ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেছেন, ‘পরিস্থিতি ততটা খারাপ নয়। টাকার দাম তলানিতে নামা এবং শেয়ার বাজারের এই ধসের পিছনে প্রধান কারণ হল, গ্রিস তথা গোটা ইউরোপীয় ইউনিয়নে নতুন করে তৈরি হওয়া অনিশ্চয়তা। সঙ্গে রয়েছে এশিয়র বাজারে পতনও। এই সঙ্কটমুক্তির উপায় খুঁজতে সরকার ফের ব্যয়সঙ্কোচনের রাস্তায় হাঁটবে।’পরিস্থিতির মোকাবিলায় ভারতের রিজার্ভ ব্যাঙ্ক ডলার বিক্রি করে টাকার দাম পড়ে যাওয়া রুখতে পথে নেমেছে। কিন্তু দেশে বিদেশি মুদ্রার সঞ্চয় কমছে, যা সঞ্চয় আছে তা দিয়ে মাত্র মাস ছয়েক আমদানির খরচ চালানো যাবে। এই পরিস্থিতিতে ঘাটতিতে রাশ টানতেই সরকার ব্যয়সঙ্কোচনের কথা বলেছে।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে