,

বিএনপির রাজনৈতিক দ্বন্দের কারনে ইলিয়াছ আলীকে গুম করা হয়েছে - প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক

বিএনপির রাজনৈতিক দ্বন্দের কারনে ইলিয়াছ আলীকে গুম করা হয়েছে - প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকবিশ্বজিৎ রায়, মৌলভীবাজার প্রতিনিধিঃ সিলেট বিএনপির রাজনৈতিক দ্বন্দের কারনে ইলিয়াছ আলীকে গুম করা হয়েছে এতে আওয়ামীলীগ তথা সরকারের কোন সম্পৃক্ততা নেই। গুমের বিষয়টি বেগম খালেদা জিয়াই ভাল জানেন। বিরোধীদলের নেত্রী ইলিয়াছ ইসু নিয়ে যুদ্ধাঅপরাধীদের বিচার বানচালের পায়তারা করছেন। তিনি আরো বলেন বিরোধীদলীয় নেত্রী কি কারনে ইলিয়াছ আলীকে ২ বছর জেল হাজতে রেখেছিলেন তা জনগন জানতে চায়। কেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বিএনপি থেকে সরে যেতে চেয়েছিলেন তার কারন কি বিরোধীদলের নেত্রীর কাছ থেকে মানুষ জানতে চায়। আজ দুপুরে অসহায় মুক্তিযোদ্ধাদের সহায়তা ও দুস’ মহিলাদের সেলাই মেশিন প্রধান এবং কৃতি ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ কথা গুলো বলেন। মৌলভীবাজার সাইফুর রহমান অডিটরিয়ামে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা দুস’ মহিলাদের  আর্থিক সহায়তা ও কৃতি ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্টানে স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মুক্তিযুদ্ধের সংগঠক আজিজুর রহমান এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর আসনের এমপি সৈয়দ মহসীন আলী, মৌলভীবজার -১ আসনের এমপি  এম সাহাব উদ্দিন, মৌলভীবাজার -২ আসনের এমপি নওয়াব আলী আব্বাস খান ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নেছার আহমদ। সিলেট বিভাগের সব জেলা পরিষদ প্রশাসক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী দুস’ মহিলাদের মধ্যে ৫০টি সেলাই মেশিন, ৪০জন মুক্তিযুদ্ধাকে আর্থিক সহায়তা ও ৪৮৪ জন ছাত্রছাত্রীর মধ্যে বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করেন। পরে তিনি মৌলভীবাজার সরকারী কলেজ অডিটরিয়ামে স্থানীয় যুবলীগের সাথে এক মত বিনিময় সভায় যোগদেন। এ সময় মন্ত্রী আজ সকালে তার নির্বাচনী এলাকা ঢাকার আগার গাঁওয়ে অগ্নী কান্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগস’দের খাবার, চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে