,

যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন

যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের রবীন্দ্র জন্ম জয়ন্তী পালনস্টাফ রিপোর্টার : বিশ্বকবি রবি ঠাকুরের ১৫১তম জন্ম জয়ন্তী পালন উপলক্ষে যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ গত ১৩ মে পূর্ব লন্ডনের সোয়াতমোর কলেজে রবীন্দ্রনাথের জীবনী পর্যালোচনা সভার আয়োজন করে। যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সভাপতি খালেদা কোরেশীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুসলিমা খাতুন বনির পরিচালনায় আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি রহিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার। সভায় রবীন্দ্রনাথের জীবনী পর্যালোচনা করেন ফারহানা রোজী পিউলী, খালেদা কোরেশী, হুসনেআরা মতিন, মেহের নিগার, আঞ্জুমান আরা আঞ্জু,। আলোচকগন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম  পর্যালোচনাকালে বলেন, রবীন্দ্রনাথ বাঙ্গালী আধুনিকতাবাদের প্রবর্তক, কুসংস্কার ও অশিক্ষা দূর করে আমাদের একটি উন্নত ও রুচি সম্পন্ন সমাজের প্রতি তার লেখায় ও কর্মে উৎসাহ যুগিয়ে গেছেন। তাই রবীন্দ্রনাথ বাঙ্গালীর ভাবিষ্যতের সাথে জড়িয়ে থাকবেন চিরকাল। প্রধান অতিথি রহিমা আক্তার কবিতা ও বিশেষ বানী পাঠ করেন।
সভাশেষে রবীন্দ্র সঙ্গীত ও গান পরিবেশন করেন মোসলিমা শামস, আখি চৌধুরী, রাজিয়া রহমান, নাসিমা রহিম, সাঈদা বেগম, নাজমা হুসেন, জয়া কোরেশী, ইফফাত আরা প্রমুখ।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে