,

সাতকানিয়ায় পুলিশ ঘেরাও করে আসামি ছিনতাই, গ্রেফতার ৩

মোহাম্মদ বেলাল হোছাইন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি : সাতকানিয়ার দেওদিঘীতে পুলিশকে ঘেরাও করে আটককৃত এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ এ ঘটনায় জড়িত ৩জনকে গ্রেফতার করেছে। ১০মে বৃহস্পতিবার রাতে উপজেলার সাতকানিয়া-বাঁশখালী সড়কের দেওদিঘী বাজারে এ ঘটনা ঘটে। সাতকানিয়া থানার এসআই নুরুজ্জামান ও এএসআই ইয়ামিন সুমন জানান, দেওদিঘী এলাকার এজাহার মিয়ার পুত্র, স্থানীয় সিএনজি চালক সমিতির সেক্রেটারি, ৩টি ডাকাতি-১টি মাদক ও ১টি প্রতারণা মামলার আসামি, থানার তালিকাভূক্ত ৭১ নং সন্ত্রাসী শহিদকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করতে গেলে স্থানীয় সিএনজি সমিতির সভাপতি ওছমানের নেতৃত্বে ৬০/৭০ জন লোক লাঠি সোটা নিয়ে পুলিশের উপর হামলা করে। এতে এসআই নুরুজ্জামান ও এএসআই ইয়ামিন সুমন আহত হন। সেই সুযোগে ধৃত আসামি শহিদ পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ এওচিয়া শাহীর বাপের পাড়ার হাজী আব্দুস সামাদের পুত্র ওছমান গণি (৩০), এওচিয়া বলির বাড়ীর মাহবুবুর রহমানের পুত্র আবু তাহের (২৮), মাদার্শা ৭ নং ওয়ার্ডের নুরু মিয়ার পুত্র নুরুল আলম (৩০) কে গ্রেফতার করে। তবে পুলিশের হাত ফসকে পালিয়ে যাওয়া আসামি শহিদকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত পুন: গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় সাতকানিয়া থানায় ১১ মে ১৫ জন এজাহার নামীয় ও অজ্ঞাত আরো ৬০/৭০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে ।মামলা নং আট।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে