জকিগঞ্জে জাতীয় পার্টির জনসভায় ১৪৪ ধারা জারী - দেশে সরকার আছে বলে মনে হয় না …আব্দুস শহিদ লস্কর বশির
বিএনবি নিউজ ডেস্ক : সিলেট মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি আব্দুস শহিদ লস্কর বশির বলেছেন, আওয়মী সরকারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশকে বিরান ভূমিতে পরিণত করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন-শৃঙ্খলার চরম অবনতি, খুন ও গুমের পরিস্থিতিতে আজ মানুষের কোন নিরাপত্তা নেই। এমন পরিস্থিতিতে দেশে সরকার আছে বলে মনে হয় না এবং বিরোধী দল বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে দেশের সম্পদ নষ্ট করছে। খুন, গুম ও নৈরাজ্যের রাজনীতি পরিহার করে দেশের উন্নয়নে বর্তমান সময়ে জাতীয় পার্টির কোন বিকল্প নেই। জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত জনসভা ও জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেলাল লস্কর এর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন। সংবর্ধনা সভায় আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সুলতান পুর ইউপি জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ ও সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন এর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম। সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম অর্থ বিষয়ক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লস্কর বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ১৪৪ ধারা বহাল করা হয়েছে জনসভাকে ভানচাল করার জন্য কিন’ আমি সংবর্ধনা থেকে বঞ্চিত হলেও মানুষের ভালবাসা ও দোয়া থেকে বঞ্চিত হইনি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল জালাল, সুলতান পুর ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অলিউর রহমান, সিলেট জেলা জাতীয় যুব সংহতির সদস্য আব্দুল আহাদ, জকিগঞ্জ ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছালেহ আহমদ সাবু প্রমুখ।-











