নওগাঁয় ইউনেস্কোর মহাপরিচালকের ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন
কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুরে ইউনেস্কোর মহাপরিচালক মিস আইরিনা বোকোভা নওগাঁর বদলগাছি উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন। বেলা সাড়ে ১০টায় তিনি বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার যোগে বৌদ্ধ বিহারে এসে পৌঁছলে জাতীয় সংসদের খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের এমপি’ আলহাজ্ব ড. আকরাম হোসেন চৌধুরী, নওগাঁর জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার আহমার উজ জামান স্বাগত জানান। ইউনেস্কোর মহাপরিচালক ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার ও যাদুঘর পরিদর্শন করে অভিভুত হন। এর আগে তিনি স্থানীয় ও আদিবাসী শিল্পীদের নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। তার সফরসঙ্গী ছিলেন শিক্ষা সচিব কামাল আব্দুস নাছের চৌধুরী, প্রত্নতত্ব বিভাগের মহা পরিচালক মোঃ শফিকুল ইসলাম, ইউনেস্কোর স্থানীয় প্রতিনিধি কিচি ওয়াস, এক্সিকিউটিভ মিস কিয়া কাটসেন, প্রত্নতত্ব বিভাগের উপ-সচিব রামিন্দ্র চন্দ্র ও মহিউদ্দিন আহম্মেদ। দুপুর ১ টায় তিনি হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে পাহাড়পুর ছেড়ে যান।











