,

ভোররাতে গুলিতে খুন সিপিএম নেতা

দীপক রায়, ভারত প্রতিনিধি : আজ ভোরের দিকে প্রাতঃভ্রমণের সময় দুষ্কৃতীদের গুলিতে বর্ধমান জেলার আসানসোলে নৃশংসভাবে খুন হলেন সিপিএম নেতা অর্পণ মুখার্জি। তার বাবা ঘটনাটি ঘটেছে আসানসোলের বার্নপুর স্টেডিয়ামের কাছে। তাঁর গায়ে চার-পাঁচটি গুলি লাগে। বার্নপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। নিহত অর্পণ মুখার্জি প্রাক্তন সিপিএম বিধায়ক বামাপদ মুখার্জির ছেলে। সামনেই  দুর্গাপুর পুরসভার নির্বাচন, তাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বর্ধমান জেলাতে। এই পরিস্থিতিতে অর্পণ মুখার্জির হত্যাকাণ্ড ঘিরে নতুন করে রাজনৈতিক অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় মানুষ। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বর্ধমান শহরের উপকণ্ঠে দুষ্কৃতীদের আক্রমণে নিহত হন প্রাক্তন সিপিএম বিধায়ক প্রদীপ তা এবং দলের জেলা কমিটির সদস্য কমল গায়েন। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। এদিকে এই খুনের প্রতিবাদে কাল শুক্রবার ১২ ঘণ্টা বার্নপুর বনধের ডাক দিয়েছে সিপিএম।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে