,

অবশেষে পুলিশের সার্বিক নিরাপত্তার মধ্যদিয়ে বাড়ী ফিরলো হেযবুত তওহীদের ১৩টি পরিবার

 জাহিদ মাহমুদ,মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের হেযবুত তওহীদের ১৩ টি পরিবারকে ডিসি ও এসপি সার্বিক নিরাপত্তার দায়ভার গ্রহন করে, তাদের নিজ বসত বাড়ীতে পাঠালেন। গত ৩০/০৪/২০১২ তারিখে একটি সস্ত্রাসী গ্রুফের সাথে হেযবুত তওহীদের আব্বাস নামের এক সদস্যরে বাকবিদন্ড হলে, ওই স্ত্রাসী গ্রুফটি তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্বক জখম করে এবং গ্রাম ছেড়ে না গেলে তাদের বাড়ি ঘর ভাঙ্গচুর ও পুড়িয়ে দেওয়াসহ মৃত্যুরও হুমকি দেয়। আর তাই তারা তাদের জীবন বাচানোর জন্য নিজ বসতবাড়ী ছেড়ে চলে যায়। তাদের এই বিপন্নময় জীবন ও সম্পদ রক্ষার দাবি নিয়ে গত ৪/৫/২০১২ তারিখে মেহেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট উপস্তিত হয়ে তাদের এই বিপন্নময় জীবনের সমস্যার ঘটনা জানান। এ ঘটনা শুনে ভূক্ত ভগি পরিবার গুলোর বিপন্নময় জীবন ও সম্পদের সকল প্রকার নিরাপত্তার দায়ভার নিয়ে তাদের বাড়ী ফিরে যাওয়ার আশ্বাস দেন। এছাড়া তারা যেন সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে বাড়ী ফিরতে পারে সে জন্য গতকাল গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশদেন। তারা যেন সুষ্ঠ ও নিরাপত্তার মাধ্যমে বাড়ী ফিরতে পারে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাই বামন্দী পুলিশ ক্যাস্পকে দায়িত্বদেন। বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এ এস আই আনিচুর রহমানসহ সঙ্গীয়ও সমস্যদের নিয়ে ছাতিয়ান গ্রামে তাদের নিরাপত্তার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করেন । পুলিশের নিরাপত্তার মাধ্যমে ভক্তভগি পরিবার গুলো তাদের নিজ নিজ বাড়ী ফিরে যান।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে