,

মৌলভীবাজারে কবিতায় কবিতায় মুখরিত কবিতা উৎসব

মৌলভীবাজারে কবিতায় কবিতায় মুখরিত কবিতা উৎসববিশ্বজিৎ রায়,মৌলভীবাজার প্রতিনিধি : “হাজার সূর্যের লন্ঠন হাতে, নবীন প্রাণ ছুটেছে একসাথে” এই স্ল্লোগানের মধ্য দিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো কবিতা উৎসব ২০১২। জাতীয় কবিতা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ২০ এপ্রিল মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথমেই ছিলো শোভাযাত্রা সহকারে শহর প্রদক্ষিণ। এরপর উদ্বোধনী সঙ্গীত, আলোচনা সভা, কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠিত হয়। জাতীয় কবিতা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কবি আব্দুল মতিন এর সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হয় সকাল ১১ টায়। উৎসবের উদ্বোধন করেন জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি আসলাম সানী। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান। অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কবি সৈয়দ আহমদ আলী আজিজ, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কবি এফ. জাকারিয়া খান, কবি নাহার ফরিদ খান, এম আর মঞ্জু, কবি জিনাত জাহান। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের জেলা শাখার সম্পাদক কবি পুলক কান্তি ধর। দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেল ৩ টায়। উক্ত অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সৈয়দ মহসীন আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আজিজুর রহমান, লেখক ও গবেষক মুজিবুর রহমান মুজিব, ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কবি ড. সুমন গুণ, কবি ড. বরুনজ্যোতি চৌধুরী, কবি মায়া ওয়াহেদ। বক্তব্য রাখেন কবি নিপু মল্লিক, মোঃ আবু তাহের, কবি অসিত দেব, শিবপ্রসন্ন ভট্টাচার্য্য, আ স ম সালেহ সোহেল, সনাতন হামোম, কাশমির রাজা, মমতাজ জালাল প্রমুখ। কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন কবি এম সাহাবউদ্দিন আহমেদ। সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের কবিরা উৎসাহ উদ্দীপনা নিয়ে কবিতা উৎসবে যোগদান করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সুমা দাস ও সৈয়দ মনসুর আহমদ সুমেল। কবিতা উৎসবে বক্তারা বলেন-মৌলভীবাজার জেলায় দীর্ঘদিন পর কবিদের মিলনমেলা অনুষ্ঠিত হলো। কবিরা সত্য ও সুন্দরের পথে যাত্রা করেন। কবিরা মৌলবাদ, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিনিয়ত রুখে দাঁড়ান। আগামীতেও কবিরা সত্য ও সুন্দরের পক্ষে অবস্থান নেবেন বলেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে