,

দিনাজপুরের বিরামপুর দাউদপুর সীমান্তে বিএসএসএফ’র ককটেল নিক্ষেপে বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত

শাহ্‌ আলম শাহী,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর দক্ষিণ দাউদপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর ককটেল বিস্ফোরণে আহত হয়েছে মতিয়ার রহমান নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ী। আহত মতিয়ারের বাড়ী বিরামপুর উপজেলার ভাইগড় গ্রামে। তার পিতার নাম মৃত কমিজ উদ্দিন
গতকাল সোমবার রাত ১১টায় সীমান্তের মেইন পিলার ৯০ এর সাব পিলার ৩৮ এর কাছে ভারতীয় ৯৬ বিএসএফ এর ভীমপুর ক্যাম্পের সদস্যদের ককটেল বিস্ফোরণে ঘটে এ ঘটনা।এলাকাবাসী জানায়, মতিয়ার সহ ১০/১৫ জন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় ভীমপুর বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে মতিয়ার গুরুতর আহত হয়। তাকে রাতেই চিকিৎসার জন্য রংপুর  মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মতিয়ার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। দাউদপুর বিজিবি বিওপি ইনচার্জ জানান, ঘটনাটি আমি শুনেছি, খোঁজ খবর নেয়া হচ্ছে।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে