কুলাউড়া-কমলগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই - প্রফেসর ডঃ সাইফুল আলম চৌধুরী
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ও কুলাউড়া থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক প্রফেসর ডঃ সাইফুল আলম চৌধুরী বলেছেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রতিটি পদক্ষেপে আমি আমার কুলাউড়া-কমলগঞ্জবাসীর জন্য কাজ করে যাচ্ছি।ভবিষ্যতেও কুলাউড়া-কমলগঞ্জের উন্নয়নে কাজ করে যেতে চাই। আমার আজন্ম লালিত স্বপ্ন জনপ্রতিনিধি হয়ে কুলাউড়া-কমলগঞ্জের উন্নয়নে কাজ করা।জাতীয় সংসদে মৌলভীবাজার-২ আসন কুলাউড়া-কমলগঞ্জ থেকে আগামী নির্বাচনে বিএনপি থেকে এমপি পদপ্রত্যাশী ডঃ সাইফুল আলম চৌধুরীর যুক্তরাজ্য প্রবাসী সমর্থকদের একসভায় তিনি এসব কথা বলেন।
যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা নাজমুল হোসেন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি প্রফেসর ডঃ সাইফুল আলম চৌধুরী আরও বলেন, বিএনপি উন্নয়নের প্রতিশব্দ। মৌলভীবাজার সহ সারা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে উন্নয়ন সাধিত হয়েছে আমার দল বিএনপি ও এলাকাবাসী আমাকে সুযোগ দিলে আমি তার ধারাবহিকতা রক্ষা করে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে চাই। একাজে প্রবাসথেকে আমার প্রতি আপনাদের নিঃশর্ত সমর্থন আমাকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছে। আপনাদের আস্থার সঠিক জবাব দিতে আমি সর্বদা প্রস্তুত হয়ে আছি।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহবুবুর রহমান চৌধুরী, খয়রুজ্জামান, আব্দুল আহাদ, আব্দুল হক। এছাড়াও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য ছাত্রদলের সহ-সভাপতি তোরণ মিয়া, আব্দুস শহীদ, শওকত আলী, মাওলানা শামীম, সাধারন সম্পাদক সৈয়দ মুহিবুল ইসলাম রিপন, লন্ডন মহানগর ছাত্রদল সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুস সাত্তার ইমন।বক্তাগন মৌলভীবাজার-২ আসন কুলাউড়া-কমলগঞ্জ আসনথেকে আগামী নির্বাচনে প্রফেসর ডঃ সাইফুল আলম চৌধুরীর প্রতি তাদের আকুন্ঠ সমর্থন জ্ঞাপন করেন। ছাত্রজীবনে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাউল হক হল ছাত্রদলের সভাপতি, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ও কুলাউড়া থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, এসেক্স বিএনপির সাধারন সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির মেম্বার তার সুউচ্চ রাজনৈতিক ক্যারিয়ার এর প্রতি লক্ষ্যরেখে বিএনপি আগামী নির্বাচনে প্রফেসর ডঃ সাইফুল আলম চৌধুরীকে মৌলভীবাজার-২ আসন কুলাউড়া-কমলগঞ্জ থেকে তার প্রার্থীতা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন বক্তাগন।











