সাংবাদিক সাইদুর রহমান এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ
বিশ্বজিৎ রায়,মৌলভীবাজার প্রতিনিধিঃ দৈনিক ইনকিলাব পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য এবং শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক এম. সাইদুর রহমান তালুকদার আর নেই। দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ৮ এপ্রিল রোববার সকাল ১১ টায় শ্রীমঙ্গল শহরের খাসগাঁও এলাকার বাসগৃহে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না–রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। রোববার বিকেলে আসরের নামাজের পর স্থানীয় এলাহী জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী ১ ছেলে ও ৩ মেয়ে সন্তান রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে সাংবাদিকতা পেশার পাশাপাশি তিনি ছিলেন শ্রীমঙ্গল চিত্রশিল্পী সংস্থার উপদেষ্ঠা এবং শ্রীমঙ্গল চারুকলা একাডেমীর প্রতিষ্ঠাতা। তাঁর মৃত্যুতে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। তাঁর জানাযায় অংশ গ্রহণ করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভি’র জেলা প্রতিনিধি এস এম উমেদ আলী,।দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম মুহিব, আরটিভির জেলা প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ নেসার আহমদ, শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ কাওছার ইকবাল, সম্পাদক বিকুল চক্রবর্তী, সাপ্তাহিক শ্রীভূমি সম্পাদক এম.এ রহিম প্রমুখ।
সাংবাদিক এম. সাইদুর রহমান তালুকদার এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন নওয়াব আলী আব্বাছ খাঁন এমপি, সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী মোঃ চেরাগ আলী, সম্পাদক মইনুল ইসলাম শামিম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ পাক্ষিক কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক শাহীন আহমেদ,সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়ার সংলাপ সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম. মছব্বির আলী, স্টাফ রিপোর্টার তারেক হাসান, রাশিদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, সাংবাদিক শরিফ আহমদ, অর্থ সম্পাদক আব্দুল আউয়াল সিপার, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার কুলাউড়া ব্যুরো প্রধান হাবিবুর রহমান ফজলু, সাপ্তাহিক হাকালুকি বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, সাংবাদিক শ্রী বিশ্বজিৎ দাস, কাজল দেবনাথ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ এর কুলাউড়া মডেল জোন ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।











