,

মোঘল আমলের অমর কীর্তি ধরে রেখেছে বিরলের মুন্সিপাড়া মসজিদ

মোঘল আমলের অমর কীর্তি ধরে রেখেছে বিরলের মুন্সিপাড়া মসজিদশাহ্‌ আলম শাহী,দিনাজপুর প্রতিনিধি : প্রায় ৩ শ’ বছর আগে মোঘল আমলে নির্মিত একটি মসজিদ কালের স্বাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে দিনাজপুরের বিরল উপজেলায় । মসজিদটির মূল স্থাপনা রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছে এলাকাবাসী।জানা গেছে, উপজেলার শহরগ্রাম ইউপি’র নাগরবাড়ী মৌজার মুন্সিপাড়ায় তৎকালীন সময়ে ভারত উপমহাদেশে বাণিজ্যের জন্য আগত ইরানের বণিক ধর্মপ্রাণ মুসলমানেরা বসতী স্থাপন করে। এরই ফলশ্রুতিতে তাঁরা এখানে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় মসজিদ ঘর নির্মাণ করে। মসজিদটির সৌন্দর্য বর্ধনে তাঁরা ৩ টি বড় গম্বুজ ও ৪ টি ছোট গম্বুজ নির্মাণ করে। নিখুঁত হাতে মিম্বরের মধ্যে সে আমলের কারু কাজ সম্পন্ন করে। ১টি সারির ছোট পরিসরে মসজিদ ঘরটি নির্মাণে সে সময়ে চুন ও সুড়কি ব্যবহার করা হয়। এর নির্মাণ কাল ও নির্মাণ শ্রমিক সংখ্যা কেউ নির্দিষ্ট করে বলতে পারেন না। তবু তাঁরা পৈত্রিক সূত্রে বয়োজৈষ্ঠদের নিকট থেকে শুনেছেন, ইরানের বণিকদের ৪ ভাইয়ের মধ্যে ২ ভাই আব্দুল জলিল ও আব্দুল কাদের এখানে বসতি স্থাপন করায় তাঁরাই এ মসজিদটি নির্মাণ করেছেন। তাঁদের মৃত্যু কবে হয়েছে না জানলেও, পার্শ্বের কবর দেখিয়ে গ্রামের ছোট-বড় সবাই বলতে পারেন এটাই তাদেও কবর। সমপ্রতি গ্রামবাসী মসজিদ ঘরটি সমপ্রসারণ করে একসঙ্গে শতাধিক মানুষের নামাজ আদায় করার ব্যবস্থা করেছেন। আর প্রতি বছরে এটি চুন কাজ করে নতুনত্ব বজায় রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছেন তাঁরা। উপজেলা শহর থেকে ৯ কি.মি. পশ্চিমে ভারত সীমান- ঘেষা গ্রামে সড়ক পথে অনায়াসেই যাতায়াত সম্ভব হওয়ায় প্রতিনিয়তই বিভিন্ন প্রান্তরের দর্শনার্থীরা ছুটে আসেন এখানে। তাই গ্রামবাসী মসজিদটির ইতিহাস সংরক্ষণ ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনে সংশ্লিষ্টদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে