আবুল খায়ের মেম্বারের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে এলাকাবাসীর প্রতিবাদ সভা
এম রহমান ফারুক,সিলেট থেকে : সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাও ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী আবুল খায়ের মেম্বারের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বুধবার ৪ এপ্রিল দুপুরে এলাকাবাসী আয়োজিত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বী হাজ্বী আব্দুল মুতলীব এর সভাপতিত্বে ও আব্দুল্লাহর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, সমাজসেবী শিক্ষানুরাগী মো: আব্দুর রহমান, সাবেক মেম্বার মো: আজম আলী, আব্দুল মজিদ, শহীদ আহমদ, ইউনুছ আলী, আলী হুসেন, রাজা মিয়া, ইসলাম উদ্দিন, আব্দুল জলিল, কাচা মিয়া, কুদরত উল্লাহ, আব্দুর রহিম, নিজাম উদ্দিন, ফারুক মিয়া, আহমদ উল্লা, নুরুল হক, আব্দুস সত্তার, আব্দুস ছাহিদ, জমশেদ আলী, কুতুব উদ্দিন, মুরাদ মিয়া, কালা মিয়া, আফতাব আলী, আব্দুল মালেক প্রমূখ। বক্তারা বলেন আবুল খায়ের ৩বারের নির্বাচিত মেম্বার তার নেতৃত্বে এলাকার অনেক উন্নয়ন স্বাধিত হয়েছে তাতে ইর্শান্নিত হয়ে কিছু চিন্নিত সন্ত্রাসীরা প্রাণে মারার পরিকল্পনাকরেছিল। অল্পের জন্য তিনি আল্লাহ তা’আলার মেহেরবণীতে বেছে আছেন। তার উপর সন্ত্রসী হামলার প্রতিবাদ ও প্রকৃত হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানাচ্ছি। অন্যতায় বৃহত্তর কান্দিগাও ইউনিয়নবাসীকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলা হবে।











