দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ নিহত : আহত-২
শাহ্ আলম শাহী,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে আজ মঙ্গলবার দুপুরে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ নিহত ও ২ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম বিশ্ব নাথ (৬০)। তার বাড়ি পার্বতীপুরের চে-মোহনী গ্রামে।আহতদের মধ্যে তারণী কান্ত রায় (৬৫) নামে আরেক বৃদ্ধের অবস্থা আশংকাজনক। ঘটনাটি ঘটেছে,আজ দুপুর পৌনে ১টায় পার্বতীপুরের তুলশী পুকুর নামক এলাকাকায়। একটি ট্যাংক লড়ীর সাথে অটো রিক্সার মূখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। আহত অটো যাত্রীদের হাসপাতালে নেয়ার পথে বিশ্বনাথ রায়ের মৃত্যু হয়।











