,

মনে অসুখ রেখে আল্লাহ পাওয়া যায় না, আল্লাহকে পেতে হলে মনের অসুখ দুর করে কলবে জিকির জারি করতে হবে-হুছাম উদ্দিন চৌধুরী

মনে অসুখ রেখে আল্লাহ পাওয়া যায় না, আল্লাহকে পেতে হলে মনের অসুখ দুর করে কলবে জিকির জারি করতে হবে-হুছাম উদ্দিন চৌধুরীবিশ্বজিৎ রায়,মৌলভীবাজার প্রতিনিধি : “উচ্চভিলাসী মানুষ এখন বড় হবার প্রতিযোগিতায় ব্যস্ত। দুনিয়ার রাজ দরবার শরাই খানা। বাদশাহী চিরদিন থাকে না। আল্লাহ পাক তাঁর গোলামী করার লক্ষ্যে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। দুনিয়ার রং ছেড়ে আমাদেরকে আল্লাহর রংয়ে রঙ্গীন হতে হবে। মনে অসুখ রেখে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে মনের অসুখ দুর করতে হবে। এ জন্য আল্লাহ ওয়ালা কামেল পীরের সঙ্গী হতে হবে। কলবে জিকির জারি করতে হবে। আল্লাহকে অনুস্মরণ করতে হলে নবীকে অনুস্মরণ করতে হবে, মুমিন হতে হবে। মুমিনের চোখের পানি আল্লাহর নিকট আমানত থাকে। এই পানিই দুজখের আগুন নেভাতে সহায়ক হবে”। কথাগুলো বলেছেন আওলাদে ওলী আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী। তিনি সোমবার ১২ মার্চ জুড়ী শিশু পার্কে আহলে সুন্নাত ওয়াল জামাত, জুড়ী উপজেলা আয়োজিত ১৮তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নী মহা-সম্মেলন ও আল্লামা ছাহেব কিবলা ফুলতলী (রঃ) এর ৪র্থ ঈসালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন। নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা লিয়াকত আলী খান সাহেবের সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে নসিহত পেশ করেন মাওলানা মুফতি আবু নছর জিহাদী, মাওলানা সদর উদ্দিন সাহেব রাগবপুরী, ঢাকা সিপাহীবাগ জামে মসজিদের খতিব মাওলানা শিহাব উদ্দিন, জুড়ী নামাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ লতিফী, মাওলানা তাজ উদ্দিন, মাওলানা মুফতি সাইফুল ইসলাম জামাল প্রমুখ।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে