পাবনায় অস্ত্রগুলিসহ ২ যুবক আটক
খাইরুল ইসলাম বাসিদ, পাবনা প্রতিনিধি : পাবনা পাবনা পৌর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা সোমবার রাতে অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে ।আটককৃতরা হলো পাবনা পৌর শহরের দক্ষিণ রামচন্দ্রপুর মহল্লার শাহাদত মন্ডলের ছেলে শিমুল হোসেন (৩১) ও শিবরামপুর মহল্লার মজনু প্রামাণিকের ছেলে তৌকির আহমেদ জনি (৩০)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম তানভীর আনোয়ার জানান, দক্ষিণ রামচন্দ্রপুর মহল্লার জনৈক আব্দুল মান্নানের বাড়িতে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ ওই দু’জনকে আটক করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে মামলা দায়ের করে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটকদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।











