,

সুনামগঞ্জ জেলায় হাওড়ের বাঁধ সুরক্ষায় দাবিতে প্রধানমন্ত্রী কাছে স্বারকলিপি প্রদান

সুনামগঞ্জ জেলায় হাওড়ের বাঁধ সুরক্ষায় দাবিতে প্রধানমন্ত্রী কাছে স্বারকলিপি প্রদানবিএনবি নিউজ ডেস্ক : সুনামগঞ্জ জেলায় হাওড়ের বাঁধ সুরক্ষায় দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে সিলেটের জেলা প্রশাসক খান মোঃ বিল্লাল মাধ্যমে  স্বারকলিপি প্রদান।১৩ মার্চ মঙ্গলবার সকালে হাওড় উন্নয়ন পরিষদের উদ্যোগে  সুনামগঞ্জ জেলার হাওড়ের বাঁধ সুরক্ষার দাবীতে   স্বারকলিপি প্রদান করা হয়।স্বারকলিপিতে বলা হয় প্রতি বছরই পাউবো নির্ধরিত সময়ে বাঁধের কাজ শুরু না করে বন্যা ও পাহাড়ী ঢল যখন ফসল তলিয়ে যায় তখন তাড়াহুড়া করে কাজ করে প্রজেক্টের টাকা আত্বসাত করে । সুনামগঞ্জ জেলার কৃষক বোরো ফসলের নির্ভশীল ৩৯টি হাওর এখন হুমকির মূখে। সময় মত বাঁধ নির্মিত না হলে ফসলের আশা গুড়ো বালি হবে। তাই হাওর উন্নয়নের স্বার্থে আপনার প্রতিশ্রুত হাওর উন্নয়ন বোর্ড ও বাঁধ নির্মানের প্রত্যাশায় সুনামগঞ্জ বাসী। স্বারকলিপি প্রদানে সময় উপস্থিত ছিলেন হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদার সহসভাপতি সুরঞ্জিত বর্মন,সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান,যুগ্ম সম্পাদক এনামুল হক লিলু,সুনামগঞ্জ জেলা উন্নয়ন পরিষদের আহবায়ক মিঠুন চৌধুরী,জগন্নাথপুরের হোসেইন মোঃ রাজন,মোঃ নুর আলী,দিরাইয়ের খালেদ মিয়া ছাতকের  ডা.হোসেন আহমদ,আব্দুল করিম দক্ষিণ সুনামগঞ্জের মোঃ সহীদুজ্জামান,ডা. সাকিল মুরাদ  তাহিরপুরের আলাউদ্দিন আহমদ, বিশ্বম্ভুরের, সপন দাস, শাল্লার, বাদল জলিল কোরেসী, মধ্যনগরের আবুল কালাম প্রমুখ।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে