,

জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলপুরে প্রতিপক্ষের গুলিতে পিতা-পুত্র নিহতঃ গৌরীপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১ আহত-২০

জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলপুরে  প্রতিপক্ষের গুলিতে পিতা-পুত্র নিহতশাহ আলম উজ্জ্বল,ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে ফুলপুর উপজেলার চং পলাশী গ্রামে মঙ্গলবার সন্ধ্যা রাতে বোরো ধানের জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে পিতা-পুত্র নিহত হয়েছে। ঘটনার পর থেকে হত্যাকারি স্বপরিবারে পলাতক রয়েছে। ফুলপুর থানার ওসি এস আলম জানায়, উপজেলার চংপলাশিয়া গ্রামের খাঁ বাড়ির আব্দুল আজিজ খাঁর নিকট থেকে এক খণ্ড জমি বর্গা নেয় তারই চাচাতো ভাই এওয়াজউদ্দিন খাঁ। আজিজ খাঁ জমিতে সেচ প্রদানের জন্যে নলকূপ বসিয়ে সবার জমিতে সেচ দিলেও ওই জমিতে সেচ দেয়নি। এওয়াজউদ্দিন খাঁ কয়েকদিন ধরে ওই জমিতে দেয়ার জন্যে আব্দুল আজিজ খাঁকে চাপ দেয় । মঙ্গলবার বিকেল আজিজ খাঁ সেচ না দিয়ে সেচযন্ত্র খুলে বাড়ি নিয়ে যায়। এনিয়ে সন্ধ্যায় এওয়াজউদ্দিন খাঁর সঙ্গে আব্দুল আজিজ খাঁর বাগ্বিতণ্ডা হয়, এক পর্যায়ে আব্দুল আজিজ খাঁ ক্ষুদ্ধ হয়ে বাড়ি থেকে নিজের লাইসেন্স করা বন্দুক নিয়ে এওয়াজউদ্দিন খাঁকে লক্ষ্য করে গুলি ছোড়লে বুকে গুলিবিদ্ধ এওয়াজউদ্দিন খাঁ মাটিতে লুটিয়ে পড়েএ সময় পিতাকে রক্ষা করতে পুত্র আফজাল খাঁ ঘর থেকে বের হতেই আজিজ খাঁ তাকেও লক্ষ্য করে গুলি করলে বুকে গুলি লাগে মাটিতে লুটিয়ে পড়ে এতে পিতা ও পুত্র ঘটনাস্থলেই মারা যায়। এসময় বাড়ির অন্যরা ছুটে এলে আজিজ খাঁর বন্ধুকের গুলিতে সুবাস (৮), শাকিল (১২) ও হামিদুল (১২) আহত হয়। ঘটনার পর পরই আজিজ খা স্বপরিবারে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। এদিকে নিহতের স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠেছে।
ফুলপুর থানার ওসি এস আলম জানান, এখনো কেউ গ্রেফতার এবং বন্দুকটিও উদ্ধার হয়নি। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ব্যাপারে ফুলপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপর দিকে গৌরীপুর উপজেলার সাহাবাজপুরে মঙ্গলবার বিকালে জমি নিয়ে দু’পক্ষেও মাঝে সংঘর্ষে একজন নিহত অপর ২০জন হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাহাবাজপুর গ্রামের আব্দুল মোতালেব তার সহোদর আব্দুল মুন্নাফের সঙ্গে বসতভিটার বিরোধপূর্ণ সীমানা নিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে আব্দুল মোতালেবের পুত্র আব্দুল কদ্দুছ (৪৬), আব্দুল মুন্নাফের পুত্র দুলাল মিয়া (২৫), ফুল মিয়া (৩৫), তারা মিয়া (৩৮) ও শাহজাহান (৪৪), হোসনে আরা (৩৮), আঃ বারেক (৬৫), ফরিদসহ (৩৫) ২০ জন আহত হয়। এদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শাহজাহান (৪৪) মারা যায়। আহত অন্যদেরকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্নিনিকে ভর্তি করা হয়েছে।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে