“সবুজ বাংলাদেশ চাই” এই স্লোগানকে বুকে ধারণ করে চুয়াডাঙ্গার ৫৬ বছরের ইফাজ উদ্দিন ১৩০ দিনের বাইসাইকেল ভ্রমণে বের হলেন
কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : “যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে’ এই বানীকে বিশ্বাস করেই ৩০ বছরের স্বপ্ন পূরন করতে একাই বের হলেন ৫৬ বছর বয়সে। “সবুজ বাংলাদেশ চাই” এই স্লোগানকে বুকে ধারণ করে প্রেসক্লাব চুয়াডাঙ্গার সামনে থেকে বুধবার ভোর ৭টায় আফাজ উদ্দিন একটি ফনিক্স বাই-সাইকেলে চেপে রওনা হন ঝিনাইদহের উদ্দেশে। ১৩০ দিনের এই ভ্রমনে তিনি দেশে ৬৪ জেলায় ‘সবুজ বাংলাদেশ চাই’ এই স্লোগের বানী পৌঁছে দেবেন। চুয়াডাঙ্গা জেলা শহরের বাগান পাড়ার মৃত. আছির উদ্দিনের ছেলে ইফাজ উদ্দিন জানান, ৩০ বছর বয়স থেকে তিনি স্বপ্ন দেখছেন দেশের প্রতিটি জেলায় ভ্রমণ করা। সাংসারিক নানান জটিলতার করণে এতো দিন তা সম্ভব হয়নি। তাই ৫৬ বছর বয়সের এই অবসর সময়ে তিনি তার সুপ্ত ইচ্ছা পূরণে বের হলাম। আমার সঙ্গী হতে অনেককে আহবান জানিয়েছি। কেউ রাজি হয়নি। শেষ পর্যন্ত একাই রওনা হলাম। বুকে ধারণ করলেন ‘সবুজ বাংলাদেশ চাই’ স্লোগান। বৃক্ষ রোপনের আহবান নিয়ে তিনি প্রতিটি জেলায় দুইদিন করে অবস্থান করবেন। জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রেসক্লাব, চেম্বার অব কমার্সে নেতৃবৃন্দসহ গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপনের আহবান জানাবেন বলে জানান।প্রেসক্লাব চুয়াডাঙ্গার সামনে থেকে ইফাজ উদ্দিনকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন সাংবাদিক নাসির জোয়ার্দ্দার, এ্যাড. নওশের আলী, মোল্লাসহ অনেকেই।











